| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৬:১৮:০৪:পূর্বাহ্ন  |  ১২৭৪৬৬৭ বার পঠিত
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর ২-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে।

পুলিশ বলছে,মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে । সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।

সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওসি জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুঁড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। ককটেল বিস্ফোরণের পর তারা পালিয়ে যান। মোটরসাইকেলে থাকা দুজনের মাথায় হেলমেট ছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪