| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৭:১৮:১২:পূর্বাহ্ন  |  ১২৯৭৬৮৪ বার পঠিত
পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন

জবি প্রতিনিধি :  রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) এককালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশের একটি সুত্র। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুই অস্ত্রধারী সন্ত্রাসী হাসপাতালে ঢোকার সময় তাকে পেছন থেকে গুলি করে। 

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ ব্যক্তি দৌড়ে ন্যাশনালে মেডিক্যাল হাসপাতালের গেইট দিয়ে প্রবেশ করে। তার পিছনে বন্দুক হাতে দুইজন ব্যক্তি ন্যাশনাল মেডিক্যালের গেইট থেকে তাকে লক্ষ করে পিছন থেকে গুলি করে। ফুটেছে দেখা যায়, ৭টি গুলি ছোঁড়া হয় যার মধ্যে ৩ টি লক্ষবস্তুতে আঘাত করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪