| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টা রিজওয়ানা

অশুভ শক্তি অস্থিরতা ছড়ালে সর্বোচ্চভাবে মোকাবিলা করবে সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:৪০:০৬:পূর্বাহ্ন  |  ১৩০৪৫২৩ বার পঠিত
অশুভ শক্তি অস্থিরতা ছড়ালে সর্বোচ্চভাবে মোকাবিলা করবে সরকার

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন ঘিরে কোনো অশুভ শক্তি বা পতিত সরকারের অবশিষ্ট প্রভাব যদি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে, তাহলে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে তা নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রাজধানীতে সাম্প্রতিক বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনায় সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা কিন্তু এক পতিত সরকারের পর জনগণের প্রত্যাশার মুখে দায়িত্ব নিয়েছি।

ওই সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। এখন নির্বাচন ঘিরে কেউ কেউ পানি ঘোলা করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বুঝে গেছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে ঘিরে কিছু ন্যস্ত স্বার্থ ও অশুভ শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কেউ অস্থিরতা সৃষ্টি করলে সরকার হিসেবে আমরা সর্বোচ্চটুকু দিয়ে তা মোকাবিলা করব।

উপদেষ্টা রিজওয়ানা জোর দিয়ে বলেন, আমাদের প্রথম লক্ষ্য থাকবে। কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তবুও যদি কেউ তা করে, তাহলে আমরা রিয়েক্টিভ অ্যাপ্রোচে গিয়ে দ্রুত ব্যবস্থা নেব। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪