| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল: ফরহাদ মজহার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১০:৪৬:০৯:পূর্বাহ্ন  |  ১২৯২০২৭ বার পঠিত
নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল: ফরহাদ মজহার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল ,নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন চিন্তক ফরহাদ মজহার।

সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে  ফরহাদ মজহার বলেন, ‌গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গণসার্বভৌমত্ব। জনগণের সাংগঠনিক ক্ষমতা কখনো হরণ করা যায় না। যদি আমরা কিছু করতে চাই তাহলে, দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন। নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। 

ফরহাদ মজহার বলেন,আমাদের নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ খুব সহজ। নতুন গণপরিষদ গঠন করা এবং একটা গণপরিষদে নির্বাচন করা। গণপরিষদে আমাদের সমস্ত সাংবিধানিক প্রশ্ন, সকল আইনী প্রশ্ন, রাষ্ট্রীয় প্রশ্ন ফয়সালা করা। যখন আমরা সিম্পল ফরমুলাকে জটিল করে ফেলি, এদিক-ওদিক নিয়ে যাই, তখন বিভিন্ন শক্তির কারণে আমরা এটাকে তখন নষ্ট করে ফেলি।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণকে বলতে দিন, তারা কেমন বাংলাদেশ চায়। জনগণকে ক্ষমতা দিন। এটা না করে আপনি দু-তিনটা লোক নিয়ে এসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন। এটার তো কোনো ভ্যালিডিটি নেই। আপনাদের কোনো এখতিয়ারই নেই।

আলোচনা সভায় এসময় কর্ণেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪