| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৬ সালে চার মাসে একদিনও সরকারি ছুটি নয়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১০:৫৮:২৬:পূর্বাহ্ন  |  ১২৬১৯৬৭ বার পঠিত
২০২৬ সালে চার মাসে একদিনও সরকারি ছুটি নয়
ছবির ক্যাপশন: ২০২৬ সালে চার মাসে একদিনও সরকারি ছুটি নয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এতে দেখা গেছে, আগামী বছর সরকারি দপ্তরগুলোতে মোট ২৮ দিনের ছুটি থাকবে—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ঘোষিত ছুটি।

তবে আশ্চর্যের বিষয়, জানুয়ারি, এপ্রিল, জুলাই ও নভেম্বরে কোনো সাধারণ ছুটি থাকছে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাসভিত্তিক সাধারণ ছুটি হবে নিম্নরূপ—

জানুয়ারি: কোনো ছুটি নেই

ফেব্রুয়ারি: ১ দিন

মার্চ: ৩ দিন

এপ্রিল: কোনো ছুটি নেই

মে: ২ দিন

জুন: কোনো ছুটি নেই

জুলাই: কোনো ছুটি নেই

আগস্ট: ২ দিন

সেপ্টেম্বর: ১ দিন

অক্টোবর: ১ দিন

নভেম্বর: কোনো ছুটি নেই

ডিসেম্বর: ১ দিন

এছাড়া নির্বাহী আদেশে ঘোষিত ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে—

ফেব্রুয়ারি: ১ দিন

মার্চ: ১ দিন, এছাড়া ঈদুল ফিতরের আগে ও পরে ১৯-২০ মার্চ এবং ২২-২৩ মার্চ—দুদিন করে ছুটি

এপ্রিল: ১ দিন

মে: ঈদুল আজহার আগে ২৬-২৭ মে এবং পরে ২৯-৩১ মে—মোট ৫ দিন

জুন: ১ দিন

অক্টোবর: ১ দিন

সব মিলিয়ে ২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিনের সরকারি ছুটি উপভোগ করবেন—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে প্রদত্ত ছুটি।

প্রজ্ঞাপনের হিসাবে, এই ছুটির দিনগুলোর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবারে)। ফলে সরকারি চাকরিজীবীরা কার্যত ১৭ দিনের ছুটি পাবেন সাপ্তাহিক ছুটির বাইরের কার্যদিবসে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪