| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী বছর জানুয়ারি, জুন ও নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১১:০৪:১০:পূর্বাহ্ন  |  ১২৫৮৪৯৮ বার পঠিত
আগামী বছর জানুয়ারি, জুন ও নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই
ছবির ক্যাপশন: আগামী বছর জানুয়ারি, জুন ও নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (৯ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন বছরে মোট ২৮ দিনের সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে প্রদত্ত ছুটি।

তালিকা অনুযায়ী, জানুয়ারি, জুন ও নভেম্বরে কোনো সরকারি ছুটি থাকবে না। বাকি মাসগুলোতে ছুটি থাকছে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে। সাধারণ ছুটির তালিকায় ফেব্রুয়ারিতে ১ দিন, মার্চে ৩ দিন, এপ্রিলে কোনো ছুটি নেই, মে মাসে ২ দিন, জুন ও জুলাইয়ে কোনো ছুটি নেই, আগস্টে ২ দিন, সেপ্টেম্বরে ১ দিন, অক্টোবরে ১ দিন এবং ডিসেম্বরে ১ দিন ছুটি থাকবে।

অন্যদিকে, নির্বাহী আদেশে ফেব্রুয়ারিতে ১ দিন, মার্চে ১ দিন ও ঈদুল ফিতরের আগে-পরে ১৯-২০ মার্চ এবং ২২-২৩ মার্চ দু’দিন করে ছুটি নির্ধারণ করা হয়েছে। এপ্রিলেও একদিন ছুটি থাকবে। ঈদুল আজহার আগে-পরে ২৬-২৭ মে এবং ২৯-৩১ মে মোট ৫ দিন ছুটি দেওয়া হয়েছে। এছাড়া জুনে একদিন ও অক্টোবরে একদিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোট ২৮ দিনের ছুটির মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার)। ফলে সরকারি কর্মচারীরা কার্যত ১৭ দিনের কার্যদিবসের ছুটি উপভোগ করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪