| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতীতের কলঙ্ক এবার মুছে দিতে হবে: ইসি আনোয়ারুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১১:২৬:৪৭:পূর্বাহ্ন  |  ১২৫৯৮৪২ বার পঠিত
অতীতের কলঙ্ক এবার মুছে দিতে হবে: ইসি আনোয়ারুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুমিল্লা  প্রতিনিধি  : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে-নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। 

সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিবিটিইপি উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪