| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে আফরোজা খানম রিতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ১০:২২:৩২:পূর্বাহ্ন  |  ১২৬৮৯৫০ বার পঠিত
মানিকগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে মাঠ। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা প্রচার-প্রচারণায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন।

প্রতিদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও গ্রামীণ এলাকায় ছুটে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রার্থীকে দোরগোড়ায় পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী।

ভোটাররা বলছেন, বহুদিন পর আবারও নির্বাচনী উৎসবের আমেজ ফিরেছে এলাকায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উচ্ছ্বাস আগামী নির্বাচনে ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

সোমবার (১০ নভেম্বর) তিনি সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে টানা আটটি নির্বাচনী জনসভা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এ প্রচারণা চলে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। 

এর আগে তিনি আটিগ্রাম ইউনিয়নের কয়েকটি স্কুল ও মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন। 

পূর্ব আটিগ্রাম এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রশিদ দেওয়ান বলেন, “আমাদের এই সীমান্তবর্তী এলাকায় আগে কোনো সংসদ সদস্য প্রার্থী আসেননি। আজ ধানের শীষের প্রার্থীকে কাছে দেখে মন ভরে গেছে। আমরা শুধু ভোটই দেব না ধানের শীষের জন্য কাজও করব।”

শামসুন্নাহার (৩৮) এক গৃহিণী বলেন, “আমরা নারী হিসেবে চাই একজন শিক্ষিত, পরিশ্রমী ও মানবিক প্রার্থী আমাদের প্রতিনিধিত্ব করুক। রিতা আপা আমাদের মাঝে এসে কথা শুনছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করবেন।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪