| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখতে মানুষ উন্মুখ: আবুল কালাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৭:১৮:০১:পূর্বাহ্ন  |  ১২৭৪৬৩৩ বার পঠিত
তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখতে মানুষ উন্মুখ: আবুল কালাম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, মানুষ উন্মুখ হয়ে আছে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে তার প্রধানমন্ত্রীত্ব দেখার জন্য।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পতিত স্বৈরাচার দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। ১৮ বছর ধরে আমাদের দলকে টুকরো টুকরো করতে চেষ্টা চালিয়েছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। এত মামলা-হামলার পরেও আমরা দ্বিধাবিভক্ত হইনি।”

তিনি আরও বলেন, “ধানের শীষের নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাত বছর জেল খেটেছেন। এই ৮০-৮১ বছর বয়সে বিনা চিকিৎসায় মৃত্যুর শয্যায় ছিলেন। নিশ্চিত মৃত্যুর কাছ থেকে তিনি ছয়বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে।”

লাকসাম-মনোহরগঞ্জের জন্য নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে আবুল কালাম বলেন, “লাকসামের নবাব ফয়জুন্নেসা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। এ এলাকায় কোনো মহিলা কলেজ নেই; জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে। নবাব ফয়জুন্নেসা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান ইতিমধ্যেই চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সম্পর্কে তিনি জানান, “আমি জয়ী হলে এলাকায় মাদক নির্মূল করা হবে। কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজ থাকবে না। লাকসাম-মনোহরগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।”

উঠান বৈঠকে আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪