| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার পতন রাজনৈতিক কারণে নয়, ছিল আল্লাহর গজব: কাদের সিদ্দিকী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:১০:২২:অপরাহ্ন  |  ১১৪৫৬৮৫ বার পঠিত
হাসিনার পতন রাজনৈতিক কারণে নয়, ছিল আল্লাহর গজব: কাদের সিদ্দিকী
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক শক্তির কারণে নয়, বরং ‘আল্লাহর গজবের ফলেই’ শেখ হাসিনার পতন হয়েছে, এমন মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইসির সাংবিধানিক ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনই রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সরকারের দায়িত্ব থাকে কেবল ইসির সিদ্ধান্ত বাস্তবায়ন করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ইসির মূল দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

গত ১৫ মাস ধরে সরকারের ডাকে কোনো আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের আগ পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না।

গণভোট ও জাতীয় নির্বাচন একইসঙ্গে আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, গণভোটে ৭০–৮০ শতাংশ ভোটার অংশ না নিলে নির্বাচনই হুমকিতে পড়বে। অতীতে ইসি সরকারের ইচ্ছা পূরণ করেছে; এটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমান ইসির সামনে বিশ্বাস পুনরুদ্ধারের সুযোগ এসেছে।

তিনি দাবি করেন, শেখ হাসিনার পতন বিএনপি, জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে হয়নি; আল্লাহর অসন্তুষ্টির ফলেই তার পতন ঘটেছে।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমা না চাইলে জামায়াতকে কোনো সম্মান দেওয়া যায় না। অন্যান্য ইসলামপন্থি দলকে আমি সম্মান করি, কিন্তু জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চাইলে তাদের সম্মান দেওয়ার প্রশ্ন নেই।

কাদের সিদ্দিকী বলেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারলেই দেশে শান্তি ফিরবে। তাঁর ভাষায়, শান্তি ফিরলে সুইজারল্যান্ডের চেয়েও শান্ত দেশ হতে পারে বাংলাদেশ।

গত নির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেও তিনি বলেন, ২১টি কেন্দ্রে সিল করা ফলাফলে অসঙ্গতি দেখেছি ৪টা ১৩ মিনিটে যেখানে ১,৭০৮ ভোট ছিল, পরে তা ২,৬০০ হয়ে যায়।

তিনি দাবি করেন, বর্তমান সরকার দেশকে বিভক্ত করেছে। তবে শেখ হাসিনার পতনে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপিকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন, কয়েকটি দল মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অস্বীকার করছে, যা উদ্বেগজনক।

বঙ্গবন্ধুকে নিজের রাজনৈতিক পিতা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি। ইসি সুষ্ঠু ভোট করতে পারলে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ইসিকে সতর্ক করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করার চেষ্টা করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪