| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক লুটের টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনছে: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:২১:০৩:পূর্বাহ্ন  |  ১২৬৬৭৯৬ বার পঠিত
ব্যাংক লুটের টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনছে: রিজভী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ও সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশে ককটেল সংগ্রহ করছে। সোমবার (১৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন,ফ্যাসিবাদী শাসনামলে যেসব গোষ্ঠী বিভিন্ন অপরাধে জড়িত ছিল, তারাই এখন বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় প্রকল্পে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থই এসব কাজে ব্যয় হচ্ছে।

তিনি দাবি করেন, আগুন সন্ত্রাস বা সহিংস ঘটনার সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী জনগণের কোনো সম্পর্ক নেই।

শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রিজভী বলেন, এমন পরিবেশ চাই যেখানে সব রাজনৈতিক দল মতপ্রকাশে স্বাধীন থাকবে এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া মন্তব্যে রিজভী বলেন, তার বিরুদ্ধে অভিযোগের বিচার হলে তা “দৃষ্টান্ত” হয়ে থাকবে এটাই জনগণের প্রত্যাশা। তিনি দাবি করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা “নির্দেশিত আদালত”নির্ভর শাসন আর গ্রহণযোগ্য নয়।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক নির্দেশনা দেওয়া আইনগত নয়,এ দাবি করে রিজভী আরও প্রশ্ন তোলেন, ভারত কেন তাকে এ ধরনের সুযোগ দিচ্ছে। তার বক্তব্য, একজন অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোনো কেক কাটা বা আনুষ্ঠানিকতা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজন করলে সেই ব্যয় চাঁদা হিসেবে দলের তহবিলে জমা দিতে হবে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪