| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৮:৩৬:৫২:পূর্বাহ্ন  |  ১১৪২৮০৫ বার পঠিত
ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন  শাওন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আবারও দুটি বুলডোজারের উপস্থিতি দেখা গেছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের ওপর কয়েকজন তরুণ মাইক হাতে স্লোগান দেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠন বুলডোজারগুলো নিয়ে এসেছে।

ঘটনাটি নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি একটি সংবাদ শেয়ার করে লিখেন, “বারবার ভাঙা ও আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী! এমন মন্তব্য করেন তিনি।

গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার সময় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারও আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় বাড়িটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয়। সেদিন প্রায় তিন হাজার মানুষ সেখানে ভিড় করেছিলেন, এবং রাত পৌনে ১১টার দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে ভবন ভাঙার কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ভবনের উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে যায়।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও পরে সরে যান। রাতে সেখানে লোকজনকে গান-বাজনা ও নাচ করতে দেখা যায়। বর্তমানে পুরো ভাঙা বাড়িটি নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪