| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৮৮৬৬ বার পঠিত
অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২
ছবির ক্যাপশন: অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।


২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী এলাকার বারিধা গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে মাছের ঘের সংক্রান্ত শালিস বৈঠকে বিরোধ হলে সেখানে উপস্থিত থাকা দুর্বত্তরা  তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঐদিন রাত ৮ টার দিকে তার  মরদেহ উদ্ধার করে পুলিশ।


এলাকাবাসীর সুত্রে জানা যায়, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। 


ঘটনার পর রাতে বারিধা এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।


ময়নাতদন্ত শেষে ২৩ মে শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল আলীম  বলেন, ‘সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। ডহর মশিয়াহাটী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪