| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধ বিবেচনায় হাসিনার সাজা যথেষ্ট নয়:সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:১১:১১:পূর্বাহ্ন  |  ১২৪৫২৯৮ বার পঠিত
অপরাধ বিবেচনায় হাসিনার সাজা যথেষ্ট নয়:সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ভবিষ্যতের জন্য একটি ‘মাইলফলক’।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তিনি বলেন, অপরাধের মাত্রা বিবেচনায় এই সাজা যথেষ্ট নয়। তবে ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হতে না পারে, সেই উদাহরণ তৈরি করবে এই রায়।

তিনি আরও বলেন, এই রায়ে প্রমাণ হলো ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক, ক্ষমতায় থাকুক কিংবা ক্ষমতাচ্যুত একসময় তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪