| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনেকে দিনে এক দল করে, রাতে আ.লীগের গোপন মিটিং করে: নুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:২১:০২:পূর্বাহ্ন  |  ১১৪২৭১২ বার পঠিত
অনেকে দিনে এক দল করে, রাতে আ.লীগের গোপন মিটিং করে: নুর

স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি, শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেনো সবাই ওয়েলকাম করে। কিন্তু কেউ যদি ছদ্মবেশধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সে ব্যাপারেও সেসব দলকে সতর্ক থাকতে হবে। কিছু জায়গায় দেখেছি, দিনের বেলায় অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য- এ ধরনের দুর্বৃত্তদের যেনো কোনো দলে জায়গা না দেওয়া হয়। সেই বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের কারাগার ও জেলখানা।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২৮ বছর পর ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে যেখানেই গিয়েছি, সেখানেই রক্ত ঝড়িয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝড়িয়েছি। এ গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মীসহ দুই সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এ দেশের মানুষ ২৪ এর গণঅভ্যুত্থানের আগে গত তিন দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। এক আওয়ামী লীগ, না হলে বিএনপি। যে সমস্ত ছোট দল ছিল। ওই আওয়ামী লীগ ও বিএনপিকে বলয়কে কেন্দ্র করেই ছিল।

এসময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

রায় ঘোষণার আগে এ প্রসঙ্গে নুর বলেছিলেন, ‘আমরা চাই এ রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে। এ রায়ে শেখ হাসিনাসহ সব অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এ দেশে ভবিষ্যতে যেনো কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে না পারে। সেই পথ আগামীর জন্য রচনা করতে হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪