| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বৈরশাসনের কবর রচনা হয়েছে: বিএনপি মহাসচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৬:৪৭:৪১:অপরাহ্ন  |  ১২৭৩৫৫৮ বার পঠিত
স্বৈরশাসনের কবর রচনা হয়েছে: বিএনপি মহাসচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে “স্বৈরশাসনের কবর রচনা” বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, “আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এই দেশের মাটিতে সবধরনের স্বৈরশাসনের কবর রচনা।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন এবং রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সালাহউদ্দিন আহমেদ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালীই হোক, যতদিন রাষ্ট্রক্ষমতা ভোগ করুক না কেন শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। আজকের রায় তার প্রমাণ।” তিনি আরও বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে এ লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

তিনি উল্লেখ করেন, “এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট না হলেও এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত। যাতে আর কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হয় সেই শিক্ষা দেয় আজকের রায়।”

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, বাকি মামলাগুলোতেও ন্যায়বিচার নিশ্চিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪