| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানালেন গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৭:১৮:৫৪:পূর্বাহ্ন  |  ১১৪৯১৪০ বার পঠিত
লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানালেন গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মাঠ প্রশাসনের সাম্প্রতিক বদলিকে পরিকল্পিত উল্লেখ করে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির ঘোষিত পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে ‘নাসির উদ্দিন কমিশনের’ নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪