| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ দিনটি পুরুষদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৫৬:২২:অপরাহ্ন  |  ১১৪৩৯৫৭ বার পঠিত
আজ দিনটি পুরুষদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে উদযাপন করা হয় পুরুষদের পরিবার, সমাজ এবং বিশ্বে ইতিবাচক অবদানকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে।

দিবসটির মূল লক্ষ্য হলো—পুরুষ ও ছেলে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা করা, সমাজে পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা প্রথম প্রচলন করেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার ১৯৯২ সালে। প্রথমে এটি ফেব্রুয়ারিতে উদযাপন করা হলেও, পরে ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোম তিলক সিংয়ের উদ্যোগে এটি আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর নির্ধারিত হয়। একই বছর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।

বর্তমানে বিশ্বজুড়ে ৭০টিরও বেশি দেশে এই দিবস উদযাপিত হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, নরওয়ে এবং ডেনমার্ক। এটি পুরুষদের সমাজে, পরিবারে ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, সচেতনতা বৃদ্ধি ও সমতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ন প্রয়াস হিসেবে বিবেচিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪