| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির প্রার্থী সেই রিকশাচালক!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৩:৪৭:৪১:অপরাহ্ন  |  ১২১৮১২৩ বার পঠিত
এনসিপির প্রার্থী সেই রিকশাচালক!
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হচ্ছেন চব্বিশের আন্দোলনে ভাইরাল হওয়া সেই রিকসাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় জানিয়েছেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইনার হিসেবে শ্রমিক ভাইদের পাশাপাশি রিকশাচালক ভাইয়েরাও সম্মুখ সারিতে লড়াই করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে। তার মত শত শত রিকশাচালক ভাইয়েরা ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

তিনি আরও জানান, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করা সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪