পটুয়াখালী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি'র সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার এই মিলাদের আয়োজন করে।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জনাব মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ গাজী গিয়াস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আব্দুল্লাহ আল ফাহাদ, বাবুল সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ আবু জাফর এছাড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।