| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বান্দরবানে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:৪৭:১৪:অপরাহ্ন  |  ১২১৮৭৪৫ বার পঠিত
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বান্দরবানে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে পৌর সদরের ৩নং ওয়ার্ড কলাঘাটাস্থ সৈয়দ ফজলুল করিম (রা.) মাদরাসা কমপ্লেক্সে এই শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ত্রিপুরা নিশু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মো. রুবেল এবং কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক, বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪