| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:৩২:৫২:অপরাহ্ন  |  ১২৩৫৮৮৯ বার পঠিত
নারায়ণগঞ্জে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে জনগণের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারবে—এটাই আমাদের প্রত্যাশা। তারেক রহমান দেশের উন্নয়ন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং বেকার সমস্যা সমাধানে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, বিএনপি নেতা ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪