| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:৫৮:৫০:অপরাহ্ন  |  ১২২৯৬৯৩ বার পঠিত
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: শুক্রবার (২১ নভেম্বর)  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর এ তথ্য জানিয়েছেন।

ফজলে এলাহি আকবর জানান, ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিকভাবে একটু অসুস্থ। তবে শারীরিক অবস্থা ভালো থাকলে তাঁর সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

গত বছর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪