| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৫:৪৪:২৯:পূর্বাহ্ন  |  ১১৩৩৭৪২ বার পঠিত
আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন ডা. শফিকুর রহমান
ছবির ক্যাপশন: ডা. শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে পৌঁছাবেন।

ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর সরাসরি চট্টগ্রামে কর্মসূচিতে অংশ নেওয়া আমির দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল ও সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ও বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও তিনি দিকনির্দেশনামূলক বার্তা দিতে পারেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন জানান, বিকেলেই আমির আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেবেন। এর পর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪