| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা নিরাপদ ভাবার কারণ নেই: ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৭:৪২:১০:পূর্বাহ্ন  |  ১২১৮৯৮৩ বার পঠিত
আমরা নিরাপদ ভাবার কারণ নেই: ডা. জাহিদ
ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের পর পরিস্থিতিকে নিরাপদ মনে করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।” ভূমিকম্প মোকাবিলায় জাতীয় প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আজকের ভূমিকম্পের পর ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব নিরাপদ। রাষ্ট্রীয়ভাবে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।”

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মাঝারি মাত্রার এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

দেশের গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনা- এসব জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঢাকার বংশালের কশাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতিমা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

এ ছাড়া ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৮ জন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর।

পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪