| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ছাড়া দেশে গণতন্ত্র পূর্ণতা পায় না: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:২১:২৯:পূর্বাহ্ন  |  ১২৩৬৫৯৭ বার পঠিত
বিএনপি ছাড়া দেশে গণতন্ত্র পূর্ণতা পায় না: আমীর খসরু
ছবির ক্যাপশন: আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে জিততেই হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে এমনই দৃঢ় প্রত্যয় প্রকাশ পেয়েছে। তিনি বলেন, প্রায় ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগ করে আসছে রক্ত ঝরিয়েছে। তবু এ লড়াই এখনো শেষ হয়নি।

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ: জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন, অথচ সেই নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন চক্র নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা। আমীর খসরু বলেন, ষড়যন্ত্র যতই হোক, দেশের জনগণই তা রুখে দেবে। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গণতন্ত্র ও বিএনপি একে অপরের পরিপূরক উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্র ছাড়া বিএনপি চলে না, আবার বিএনপি ছাড়া এই দেশে গণতন্ত্র পূর্ণতা পায় না। দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে বিএনপিই।

তিনি আরও দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করেন এবং বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও পুনঃপ্রতিষ্ঠা করেন।

গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাদের ত্যাগের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাজীবন আপসহীন থেকেছেন, জেল খেটেছেন, আন্দোলন করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে থাকলেও আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

আগামী জাতীয় নির্বাচনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করুন। ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। কারণ বিএনপি বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪