| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে : সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:২৩:১৪:পূর্বাহ্ন  |  ১২৫৩৭৯২ বার পঠিত
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে : সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,  এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই, ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের পরিণতি এ রকমই হবে।শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এ দেশের মানুষ তা দেখবে এবং ভবিষ্যতের শাসকরাও মনে রাখবে  

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না। গণতন্ত্রের মুখোশ পরে তারা ছিল একটি মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি। সংবিধান লঙ্ঘন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় তারা এর চর্চা করেছে।

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদী রাজনীতির জন্ম হতে পারে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪