| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে অনিয়ম হলে জনগণ বুলেটের মতো বর্জন করবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:২৯:৪৯:পূর্বাহ্ন  |  ১১৩৩০৮৭ বার পঠিত
নির্বাচনে অনিয়ম হলে জনগণ বুলেটের মতো বর্জন করবে: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, জাতি বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে এবং যদি অতীতের মতো কোনো নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ বা অনিয়মের চেষ্টা করা হয়, তবে জনগণ তা বুলেটের মতো বর্জন করবে। শুধু ভোট নয়, জনগণ এবার ভোটের পাহারাদার হিসেবেও দায়িত্ব পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজ ও অপকর্মকারীদের বিরুদ্ধে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত কেউ বিশ্রাম নেবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই লড়াই থেকে কাউকে পিছু হটানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানবতার কল্যাণ ও দেশের কল্যাণের পক্ষে যদি একটি ব্যালট পাঠাতে পারি, তাহলে বাংলাদেশে ইতিহাস রচিত হবে।

তিনি অভিযোগ করেন, দেশে হাজারো মা সন্তানহারা হয়েছেন, বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। চাঁদাবাজ ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪