| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতা বা আসনের বিনিময়ে সমঝোতা নয়: এনসিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:২৩:০৮:পূর্বাহ্ন  |  ১২৪৮৬৬৭ বার পঠিত
ক্ষমতা বা আসনের বিনিময়ে সমঝোতা নয়: এনসিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। একটি আসনও না পেলেও দল তাদের আদর্শ, নীতি ও লক্ষ্যে অটল থাকবে।

রোববার(২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এরপর একই স্থানে মনোনয়নপত্র নেওয়া ১ হাজার ৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় এনসিপি নিয়ে নানা গুঞ্জন ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে দলটিকে বিপথে নেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, এনসিপি স্পষ্টভাবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, নিজেদের নীতি-আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে জনগণের কাছে যেতে চায় এনসিপি। তবে দলটির নির্বাচনী ইশতেহার ও নীতিগত অবস্থানের সঙ্গে কোনো রাজনৈতিক শক্তি একমত হলে আলোচনা হতে পারে। তবে তা হবে নীতি ও আদর্শের ভিত্তিতে, ক্ষমতা বা আসন বিনিময়ের বিনিময়ে নয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে এনসিপিকে নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা স্বাভাবিক। কিন্তু এসব আলোচনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হলে তা বিভ্রান্তি ছড়ায়।

বিএনপি ও জামায়াতকে ইঙ্গিত করে নাহিদ বলেন, জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে দর-কষাকষির প্রবণতা বেড়েছে। কিছু রাজনৈতিক দল সাজানো ও সমঝোতার নির্বাচনের পরিকল্পনা করছে। এমন নির্বাচন হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ব্যর্থ হবে। এনসিপি এ ধরনের কোনো বন্দোবস্তের নির্বাচনে সায় দেবে না বলেও তিনি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪