রিপোর্টার্স২৪ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আলেমদেরকে কখনোই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না। তিনি দাবি করেন, দেশে ইসলামের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
রোববার (২৩ নভেম্বর) সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, অতীতে বহুবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে। আলেমদের দিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে বিভিন্ন মহল। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উলামায়ে কেরামকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতে উলামায়ে কেরাম খুন, গুম ও হয়রানিমূলক মামলার মতো নানা নির্যাতনের শিকার হয়েছেন। এ ধরনের পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, বর্তমানে ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়া সম্ভব।
রিপোর্টার্স২৪/বাবি