| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাজের ফয়সালা মসজিদের মিম্বর থেকেই হবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:৩৫:৪৩:অপরাহ্ন  |  ১১২৭২৬৬ বার পঠিত
সমাজের ফয়সালা মসজিদের মিম্বর থেকেই হবে: জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সমাজের ফয়সালা মসজিদের মিম্বর থেকেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেদিন মসজিদের ইমাম সমাজেরও ইমাম হবেন, সেদিনই সত্যিকারের মুক্তি মিলবে।

রোববার(২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

জামায়াত আমির বলেন, ইমাম ও খতিবদের মর্যাদা প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, আমাদের ইমাম-খতিবদের কারও করুণার পাত্র হওয়া উচিত নয়। তাদের প্রকৃত মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে মানবিক সমাজ গড়তে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। মসজিদ কমিটি হবে ইমাম ও খতিবদের পরামর্শে। প্রচলিত কোনো তন্ত্র-মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়; নবীজীর দেখানো পথেই সত্যিকারের শান্তি ফিরবে,বলেন তিনি।

তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানদের জীবনে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের বড় সিদ্ধান্তও মসজিদের মিম্বর থেকেই আসবে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪