| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভক্তির কারণে সাংবাদিকরা প্রভাববলয়ে চলে যেতে বাধ্য হন : ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:০১:০৩:পূর্বাহ্ন  |  ১১২৩৮৫২ বার পঠিত
বিভক্তির কারণে সাংবাদিকরা  প্রভাববলয়ে চলে যেতে বাধ্য হন : ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাংবাদিক সমাজে বিভক্তি তৈরি হওয়ায় অনেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাববলয়ে চলে যেতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এ বিভক্তি গণমাধ্যমের স্বাধীন কাজের পরিবেশকে সীমিত করে এবং সামগ্রিক সংকটকে আরও জটিল করে তোলে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিভক্তির সুযোগে সাংবাদিকদের একটি অংশ নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন। তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়েও গণমাধ্যমের কেউ কেউ সক্রিয়ভাবে ফ্যাসিবাদী শাসনকে রক্ষায় ভূমিকা রেখেছেন।

রাষ্ট্র কাঠামোর ওপর সব সংস্কারের কার্যকারিতা নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, হৃদয়ে সংস্কারের অঙ্গীকার ধারণ না করলে কোনো সুপারিশই বাস্তবায়নযোগ্য নয়।

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিত করতে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪