| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূজাকে ‘শয়তানের ইবাদত’ বললেন বিএনপির হারুন, মনোনয়ন বাতিলের দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৫:৪৯:০৯:অপরাহ্ন  |  ১২৪১৭৮৪ বার পঠিত
পূজাকে ‘শয়তানের ইবাদত’ বললেন বিএনপির হারুন, মনোনয়ন বাতিলের দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান নির্বাচনী প্রার্থী হারুনুর রশীদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। 

এক সমাবেশে তিনি হিন্দু সম্প্রদায়ের পূজাকে ‘শয়তানের ইবাদত’ হিসেবে উল্লেখ করায় সংগঠন দুটি তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা হারুনের মনোনয়ন বাতিল ও ধর্মীয় অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

রোববার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা বলেন, হারুনের বক্তব্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর আঘাত, ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের মতে, এমন মন্তব্যকারী একজন ব্যক্তি জাতীয় নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী হওয়াটা অত্যন্ত দুশ্চিন্তার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হারুনুর রশীদকে দল থেকে বহিষ্কার এবং তার মনোনয়ন অবিলম্বে বাতিল করার জন্য বিএনপির নেতৃত্বের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজন করা এক গণসমাবেশে হারুনুর রশীদ পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলে মন্তব্য করেন। এর আগেও তিনি একাধিক সমাবেশে এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর নাম তাচ্ছিল্যের সুরে উচ্চারণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

গত বারো নভেম্বর গোমস্তাপুর এলাকায় বিএনপির এক সমাবেশেও তিনি পূজাকে ‘শয়তানের ইবাদত’ আখ্যা দেন এবং ‘শয়তান তাড়ানোর স্লোগান’ হিসেবে নারায়ে তাকবির ধ্বনি তোলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪