| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১১:২৪:১০:পূর্বাহ্ন  |  ১২০৫৩৬১ বার পঠিত
নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত প্রস্তুতিও গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। তফসিল ঘোষণার পর যে প্রস্তুতিগুলো প্রয়োজন হবে, সেগুলোও আমরা দ্রুত নেব। নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত।

এ সময় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের বিষয়টি দেশের মানুষের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর ভাষায়, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত- এটাই দেশের মানুষের দাবি।

ধর্মের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, রাজনীতিতে ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা ক্ষতিকর। ধর্মীয় অপব্যাখ্যা যারা ছড়ায়, তাদের জবাব ভোটাররাই দেবে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজ যারা বিরোধিতা করছে, ভবিষ্যতে তারাই বিএনপির অংশ হতে পারে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪