কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে।
দলটির আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিদন্ডি প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান সহ তৃনমূলের অন্যান্য নেতা কর্মীরা।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিস্রুতি দিয়ে এ সময় জামায়াত আমির সকল ক্ষতিগ্রস্তদের দুটি করে কম্বল ও সামান্য কিছু করে খাবার বিতরন করেন। আগামীকাল তালিকা করে সাধ্যমত প্রত্যেক পরিবারকে সহযোগীতার আশ্বাস দেন। তিনি এও বলেন যে, সামান্যতে তাদের হয়ত বড় কোন উপকার হবেনা তবে সমাজের বিত্তশালীদেরকে এই মজলুমদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, যারা এখানে থাকেন তারা সকলেই খেটে খাওয়া নিম্নবিত্ত। তাই বারবার একই স্থানে কেন আগুন লাগছে, এটাকি সাবোটাজ নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখবার জন্য যথাযত কতৃপক্ষকে আবেদন জানান।