| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারপন্থি শক্তিকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা এনসিপির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ২৩:৩৮:১৮:অপরাহ্ন  |  ১২০২৬২০ বার পঠিত
সংস্কারপন্থি শক্তিকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা এনসিপির

রিপোর্টার্স২৪ডেস্ক: নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ প্রতিরোধ ও চাঁদাবাজবিরোধী রাজনীতি, এসব লক্ষ্য সামনে রেখে নতুন জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে।

নাসিরুদ্দীন পাটোয়ারীর দাবি, নতুন এই রাজনৈতিক সমন্বয়ে থাকবে সংস্কারপন্থি শক্তি, নারী অধিকারসমর্থক গোষ্ঠী এবং আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, এই দুটি পক্ষের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট শক্তিগুলো নির্বাচনী পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪