| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজে হাত দিয়েছে বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৬:৩৬:০২:পূর্বাহ্ন  |  ১১৯৬৩৯৫ বার পঠিত
নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজে হাত দিয়েছে বিএনপি

রিপোর্টার্স২৪ডেস্ক: এবার দলের নির্বাচনী ইশতেহারে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে  বলে জানায় বিএনপি। তার আগে বিষয়ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আগামী নির্বাচনের জন্য যে ইশতেহার তৈরি করা হবে, সেটির মূল বিষয়গুলো সারসংক্ষেপ আকারে আগেভাগে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কীভাবে কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করা যায়।

দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, ইশতেহারে বিএনপির ৩১ দফার মূল বিষয়  নির্বাচন, নির্দলীয় সরকারের অধীনে ভোট, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক্‌স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার বিশদভাবে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনাও ইশতেহারে গুরুত্ব পাবে।

যুব সমাজকে লক্ষ্য করে বিএনপি বড় পরিসরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে রয়েছে এক কোটি নতুন কর্মসংস্থান, স্টার্টআপ ফান্ড, আইটি প্রশিক্ষণ ও বিদেশে নতুন শ্রমবাজার।

কৃষকদের কথা মাথায় রেখে, কৃষি উপকরণের দাম কমানো, কৃষিঋণ সহজ করা এবং ধান-চাল কেনার স্বচ্ছ ব্যবস্থাসহ নারীর নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এগুলোও থাকবে।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে। রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা হয়। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভায় অংশ নেন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ অন্য সদস্যরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪