| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক-বীমায় বড় সংস্কারের ঘোষণা বিএনপির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:৫৮:৪২:পূর্বাহ্ন  |  ১১৮৮০৪২ বার পঠিত
ব্যাংক-বীমায় বড় সংস্কারের ঘোষণা বিএনপির

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমীর খসরু বলেন, দেশে প্রায় ২০টি ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। যারা লুটপাটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের উদাহরণ আজ চোখের সামনে। বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের অনিয়ম-দুর্নীতি আর চলতে দেওয়া হবে না। খাতটিকে টিকিয়ে রাখতে বড় ধরনের সংস্কার জরুরি।

তিনি জানান, ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক সেক্টরকে দলীয়করণমুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠানের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে- এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া জবাবদিহি নিশ্চিত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, গত সরকারের আমলে দলীয় বিবেচনায় অসংখ্য ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে যথাযথ নজরদারি ও জবাবদিহির অভাবে জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত সরকার গঠন হলে এ খাতগুলোয় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪