| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৩:৫২:০৪:পূর্বাহ্ন  |  ১১০১২৯৮ বার পঠিত
জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না: জামায়াত আমির
ছবির ক্যাপশন: জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাবনার ইশ্বরদীতে যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাবনার ঘটনা প্রমাণ করে ব্যালটের যুদ্ধ নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তিনি স্ট্যাটাসে বলেন, পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে। এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

জামায়াত আমির বলেন, প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো। জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪