| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৫০:৩১:পূর্বাহ্ন  |  ১১০২৪১৮ বার পঠিত
ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তার ভাষায়, এই দেশে বিভাজন নয়, ঐক্যই হবে নতুন রাজনীতির ভিত্তি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা–১৭ আসন শাখার আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—সেখানে জনগণ যাকে বিশ্বাস করবে, যাদের নীতি-আদর্শকে সমর্থন করবে, তাদেরই নির্বাচিত করবে। “জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা সকল রাজনৈতিক শক্তিকে আহ্বান জানাব। বিএনপিসহ যেসব দল ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আছে—সবার হাত ধরে আমরা দেশ গড়তে চাই,” বলেন তিনি।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি আগেই ঘোষণা দিয়েছে তারা নাকি ফ্যাসিবাদবিরোধী সবাইকে নিয়ে সরকার গঠন করবে। জামায়াত ছাড়া এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “জনগণ আমাদের দায়িত্ব দিলে, আমরা কাউকেই বাদ দেব না। আমরা আর বিভক্ত জাতি দেখতে চাই না। যারা জাতিকে ভাগ করেছে, তারা জাতির শত্রু।

দলের রাজনীতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াত আমির বলেন, তার দলের ‘অভিজ্ঞতার অভাব’আছে ঠিকই, তবে সেই অভিজ্ঞতা হলো দুর্নীতি, চাঁদাবাজি বা জনগণের সম্পদ লুটপাট করার অভিজ্ঞতা।

তিনি বলেন, আমরা চাঁদাবাজি জানি না। সরকারি তহবিল লুট করার অভ্যাস নেই। শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করে অর্থ বানানোর অভিজ্ঞতাও আমাদের নেই। যারা দেশকে লুট করেছে, তারাই অভিজ্ঞ; আমরা নই। ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে ‘রূপ বদলে’অভিযোগ শফিকুর রহমানের সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, দেশে ফ্যাসিবাদ ‘বিদায় নেয়নি’,বরং ‘ফেসি’রূপে এখনো টিকে আছে।

তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, নারী নির্যাতন এবং মানুষের মর্যাদাহানি এই পাঁচ লক্ষণকে বর্তমান ব্যবস্থার পরিচায়ক বলে উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, ভবিষ্যতের সরকার হবে জনগণকেন্দ্রিক, যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তিরা নিজেদের স্বার্থের আগে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে। যে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, নিজের ভাগ্য বদলাবে না সেটাই হবে নতুন বাংলাদেশের সরকার, তিনি বলেন।

স্বাধীনতার পরও জনগণ প্রকৃত সুফল ভোগ করতে পারেনি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আমাদের ভূগর্ভে খনিজসম্পদ, সমুদ্রে অপরিমেয় সম্ভাবনা—তবু বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারছে না কেন?দেশের মাটিকে ছেড়ে পালাইনি’জামায়াত আমির

তিনি আরও বলেন, নানা রাজনৈতিক নিষেধাজ্ঞা, মামলা, কারাবরণ ও প্রাণহানির মধ্যেও জামায়াত কখনো দেশ ছেড়ে যায়নি। আমরা এই মাটিকে ভালোবাসি। আমরা পালাইনি। কারাগারেও থেকেছি, আন্দোলনে জীবনও দিয়েছি। কিন্তু দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে যাইনি, বলেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪