রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দেশব্যাপী এই কর্মসূচি পালন করে বিএনপি। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরাও নিজ নিজ উপাসনালয় মন্দির, চার্চ, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেন।
রিপোর্টার্স২৪/আয়েশা