| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ বলা হয়: এ্যানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:০৪:৪৪:পূর্বাহ্ন  |  ১২১১৭৭৮ বার পঠিত
সৌদিতে শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ বলা হয়: এ্যানি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের প্রবাসীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, “সৌদি আরবে লোকজন জিয়াউর রহমানকে মুসলিম উম্মাহর নেতা হিসেবে দেখে, তার সুনাম করে। আর শেখ হাসিনাকে সেখানে ‘কাজ্জাব’ মানে মিথ্যাবাদী বলে।”

এ্যানি দাবি করেন, “জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন।”

তিনি বলেন, “ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি, গুলিও খেয়েছি। আমার বাড়িতে হামলা হয়েছে, আমার সন্তানদের ওপর অত্যাচার হয়েছে। এরপরও অন্যায়ের কাছে মাথানত করিনি, করব না।”

উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমিসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪