| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা, ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৩২:১৩:অপরাহ্ন  |  ১০৯১০২২ বার পঠিত
শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা, ভাঙচুর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিনিধি: রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানটি বাউল আবুল সরকারের গ্রেপ্তার,মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।

আয়োজক এবং অংশগ্রহণকারীদের অভিযোগ, জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালিয়েছে। অভিযোগে বলা হয়, উসমান হাদীর নেতৃত্বে পরিচালিত ‘কনসার্ট ফর ঢাকা’ থেকে কিছু স্বেচ্ছাসেবক জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, জুলাই মঞ্চ ও উসমান হাদীর কনসার্ট থেকে কিছু লোক আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। তারা প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মিশকাত তানিশা অভিযোগ করেন, তাদের একজন আমাকে জুতা তুলে মারার হুমকি দিয়েছেন।

শাহবাগে জুলাই মঞ্চ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে’ সমাবেশের আয়োজন করেছিল।

জুলাই মঞ্চের সদস্য মাসুম বিল্লাহ বলেন, আমরা আমাদের কর্মসূচিতে অবস্থান করেছি এবং বুঝিয়েছি যে ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নেওয়া চলবে না। তারা তা শোনেনি। এরা মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে, এরা সন্ত্রাসী।

আয়োজক মো. শাহরিয়ার আলম বলেন, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আমরা গানের আর্তনাদে উপস্থিত হয়েছিলাম, যাতে এখানে কোনও কালচারাল ফ্যাসিজম চলতে না পারে।

মার্জিয়া প্রভা, আরেকজন আয়োজক জানান, জুলাই মঞ্চ প্রথমে এসে মাইকে চিৎকার শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে বলেছিল। তারা ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। তবে আমাদের বন্ধুরা হামলা প্রতিহত করেছে। কর্মসূচি বন্ধ হয়নি। সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের মাধ্যমে সারা দেশে বাউল হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪