| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক: দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:০৫:৫০:অপরাহ্ন  |  ১২১০২০৩ বার পঠিত
বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক: দুলু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘ তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের সংকট মুহূর্তে তার সুস্থ থাকা ও দায়িত্ব পালন অত্যন্ত জরুরি। আমি নাটোরের মানুষ ও দেশের নাগরিকদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

দোয়া মাহফিলে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তারুকদার ডালিম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪