নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষ শান্তির প্রতীক। এটি তার মা-বোনদের উন্নয়নের প্রতীক, আস্থার প্রতীক ও ভালোবাসার প্রতীক। দেশের কৃষক ও সাধারণ মানুষের আস্থার প্রতীকও ধানের শীষ।
তিনি বলেন, “ধানের শীষ মানে উন্নয়ন, ধানের শীষ মানে শান্তি। বহুদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। ধানের শীষ মানুষের ভাগ্যের প্রতীক। যারা বেকার জীবন যাপন করছে, তাদের জন্য আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জপুর দিয়ারপাড়া সেন্টার মোড় এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে এই কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শাখাওয়াত হোসেন, যুব দলের সভাপতি এ হাই তারুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ওয়াড নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক সামস মাহমুদ অভিসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
রিপোর্টার্স২৪/আয়েশা