| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তড়িঘড়ি করে আইন পাস সমীচীন নয়: বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:৫৬:৪৮:অপরাহ্ন  |  ১১৮৯৭৩০ বার পঠিত
তড়িঘড়ি করে আইন পাস সমীচীন নয়: বিএনপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকার দ্রুততার সঙ্গে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাসের উদ্যোগ নিয়েছে এমন অভিযোগ তুলে এ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলছে, তড়িঘড়ি করে এমন দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করা সমীচীন হবে না।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঠিক আগে দ্রুততার সঙ্গে দুটি আইন সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাস করাতে চাচ্ছে। তার দাবি, নির্বাচনের আগে এই উদ্যোগ সরকারের ভিন্ন উদ্দেশ্যের ইঙ্গিত দেয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে বিঘ্নিত করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাস করা অগ্রহণযোগ্য। বিএনপির মতে, এসব আইন নিয়ে পরবর্তী জাতীয় সংসদে বিস্তারিত যুক্তিতর্কের ভিত্তিতে আলোচনা ও প্রণয়ন হওয়াই যুক্তিসঙ্গত।

বিবৃতিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪