| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাড়াহুড়ো করে দুটি আইন করতে চায় সরকার: ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৪:১১:১৬:অপরাহ্ন  |  ১২১৯৭০৫ বার পঠিত
তাড়াহুড়ো করে দুটি আইন করতে চায় সরকার: ফখরুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। আমরা মনে করি, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনও উদ্দেশ্য কাজ করছে।

 শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনও উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না।

তিনি  বলেন,আমরা মনে করি আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহবান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪