| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন : ফজলুর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৫:৫৪:৫৩:অপরাহ্ন  |  ১২০৫৬৯৩ বার পঠিত
জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন : ফজলুর রহমান
ছবির ক্যাপশন: ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফজলুর রহমান।

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিএনপির আলোচিত নেতা কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম "ফজা পাগলা"। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ফজলুর রহমান।

এসময় তিনি বলেন, কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন ৫ আগস্ট এরপরে বলতে শুরু করলো ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিসিলো একাত্তর সনে কোন মুক্তিযুদ্ধ হয় নাই। তিন দিন আমি অপেক্ষা করলাম, আমার নাম ফজলুর রহমান। 

ফজলুর রহমান আরও বলেন, আমি সাধারণ মানুষের ছেলে। কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না। আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙ্গুল টা তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে। 

আয়োজিত কর্মী সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪