| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ২৩:৪০:০৬:অপরাহ্ন  |  ১২১১০৭৪ বার পঠিত
প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা খোঁজখবর রাখছেন এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মানবিক ও সৌজন্যপূর্ণ মনোভাবের জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪