রিপোর্টার্স২৪ডেস্ক: গৌরবের ৫৫তম মহান বিজয় দিবসকে সামনে রেখে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে সারাদেশে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ শীর্ষক কর্মসূচি আয়োজন করা হবে।
বিএনপি মিডিয়া সেলের কনভেনর অধ্যাপক আলমগীর মওদুদ পাভেল শুক্রবার (২৮ নভেম্বর) জানান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের আনন্দকে আরও অর্থবহ করতে দলটি এবারও দেশব্যাপী সাড়ম্বরে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ঐতিহাসিক চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু হয়ে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ রোড শো, যা দেশের বিভিন্ন স্থানে বিজয়ের মাসকে প্রাণবন্ত করবে।
রিপোর্টার্স২৪/বাবি